ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিসভা অনুষ্ঠিত

বর্ষণ রায়, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়:
  • আপডেট সময় : ১০:৩৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

দেবীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার ১১৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।
সভায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাঁদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ইউএনও ইন্দ্রজিত সাহা প্রতিটি পূজামণ্ডপে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেন। পাশাপাশি শান্তিপূর্ণ, নিরাপদ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের জন্য সরকারি বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন।
সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমানে প্রতিটি মণ্ডপে বরাদ্দকৃত ৫০০ কেজি জিআর চালের পরিবর্তে ১ মেট্রিক টন জিআর চাল বরাদ্দের দাবি জানান তিনি।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক হরিশ রায় বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ। দেবীগঞ্জে প্রতিবছর বিভিন্ন ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে।
তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুজব বা অপপ্রচারে কেউ যাতে বিভ্রান্ত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা কমিটি ও স্থানীয় জনগণ সমন্বিতভাবে কাজ করলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করা সম্ভব।
তিনি আরও বলেন, পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থা, আলোকসজ্জা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পূজার সময় ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক হরিশ রায়ের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু মুসা, উপজেলা আনসার-ভিডিপি উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল দে সরকার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নবীন চন্দ্র রায়, কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রেমাশীষ রায় প্রধান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন রাজু, এনসিপির উপজেলা আহ্বায়ক মাসুদ পারভেজসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

29 September 2026

দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিসভা অনুষ্ঠিত

www.uttorersongbad.com

দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬