ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে প্রস্তুতি পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৭:৩৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

 প্রধানমন্ত্রীর আসন্ন ফেনী সফরকে কেন্দ্র করে পরশুরাম উপজেলার খেয়াঘাট, মুহুরী নদীর তীরবর্তী এলাকা ও প্রস্তাবিত পথসভাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন।
এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, মুহুরী-কহুয়া নদী অববাহিকার দীর্ঘদিনের বন্যা, জলাবদ্ধতা ও নদীভাঙন সমস্যা সমাধানে গৃহীত প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি জানান, প্রকল্পটির অনুমোদিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি টাকা।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে প্রকল্পের গুণগত মান, পরিবেশগত ভারসাম্য এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করেই কাজ বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, “লক্ষ্য একটাই—ফেনীর মানুষকে বন্যা ও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে স্থায়ী সুরক্ষা দেওয়া।”

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

28 September 2026

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে প্রস্তুতি পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

www.uttorersongbad.com

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে প্রস্তুতি পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৭:৩৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬