ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

শর্ত থেকে সরবে না তেহরান যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় ইরান

উত্তরের সংবাদ অনলাইন:
  • আপডেট সময় : ০২:৪৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান। তবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরুর বিষয়ে তেহরান যে শর্ত দিয়েছে, সেখান থেকে সরে আসবে না।

আল জাজিরা রোববার (২৭ সেপ্টেম্বর) জানায়, টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিস্তারিত বিবৃতিতে আরাগচি এসব কথা বলেন।

আরাগচি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের সব বৈঠকের মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং আলোচনা আবারো শুরুর বিষয়ে ইরানের শর্তগুলো তুলে ধরা। এসব শর্ত দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ নির্ধারণ করেছে।

মধ্যস্থতাকারীদের কাছে শর্তগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এবং তারা তা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে বলেও জানান আরাগচি।

তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রথম প্রতিক্রিয়া দেখেছি। কিন্তু মধ্যস্থতাকারীদের কাছ থেকে এখনো আমাদের কাছে কিছু জানানো হয়নি।’

আরাগচি বলেন, ট্রাম্প প্রায়ই অনেক ‘পরস্পরবিরোধী বক্তব্য’ দিয়ে থাকেন। তাই ‘মধ্যস্থতাকারীদের মাধ্যমে তার চূড়ান্ত অবস্থান আমাদের কাছে জানানো পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এরপর আমরা সিদ্ধান্ত নেব।’

ইরানের শর্ত পূরণ হওয়ার ওপরই হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়টি নির্ভর করছে বলে জানান তিনি। আরাগচি বলেন, ‘আমরা এসব শর্ত থেকে সরে আসব না।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘এখন বিশ্বের কেউই ইসলামি প্রজাতন্ত্র ইরানকে কূটনীতির পথ অনুসরণ না করার জন্য অভিযুক্ত করতে পারবে না। আমরা রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে আছি। কারণ আমরা কখনো কূটনীতি ও আলোচনার পথ বন্ধ করিনি। তবে আমরা কখনো আমাদের অধিকারও বিসর্জন দিইনি।’

সূত্র: নয়া দিগন্ত

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

26 September 2026

শর্ত থেকে সরবে না তেহরান যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় ইরান

www.uttorersongbad.com

শর্ত থেকে সরবে না তেহরান যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় ইরান

আপডেট সময় : ০২:৪৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬