ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজউকের ছাড়পত্র ছাড়াই পূর্বাচলে আবাসন ব্যবসা, কঠোর পদক্ষেপের দাবি Logo ​পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়ামের সন্ধানে মানববন্ধন, সড়ক অবরোধ Logo জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন Logo অধিক্ষেত্র রক্ষায় পঞ্চগড়ে কাজীদের অবস্থান কর্মসূচি ও কলমবিরতি Logo কিশোর গ্যাংয়ের চেয়েও ভয়ংকর সুশীল গ্যাং Logo সেভেন-আপের বিরুদ্ধে মামলা, ভোক্তাদের সুরক্ষায় কোথায় নিয়ন্ত্রক সংস্থাগুলো? Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধিদল Logo চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ Logo সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান Logo গার্মেন্টসে নাশকতা ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

গাছের বুকে পেরেকের আঘাত, শৈশবজুড়ে রাজনীতির প্রভাব

কাওসার আলম সোহেল
  • আপডেট সময় : ০৫:০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে

যতদিন এ দেশে ব্যানার-ফেস্টুননির্ভর রাজনৈতিক সংস্কৃতি বন্ধ না হবে, ততদিন সত্যিকার অর্থে সোনার বাংলা গড়ে তোলা কঠিন। আমার কথাগুলো কারও কাছে তিক্ত মনে হতে পারে, কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, এটাই বাস্তবতা।

গত কয়েক বছর ধরে একটি বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করছি। মাদক ব্যবসায়ী, মাদকসেবী, টেন্ডারবাজ ও দুর্নীতিবাজদের অনেকেই রাজনৈতিক দলের পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করছেন। ব্যানারের এক কোণে দলের প্রধানের ছবি, আর মাঝখানে কিংবা বড় জায়গাজুড়ে নিজের ছবি দিয়ে তাঁরা নিজেদের ক্ষমতা ও প্রভাব প্রদর্শন করছেন। রাস্তা, ঘাট, স্কুল-কলেজ, বাজার, কোথাও যেন রেহাই নেই। চারদিকে শুধু ব্যানার-ফেস্টুন আর বিতর্কিত ব্যক্তিদের ছবি।

প্রশ্ন হলো, একটি রাজনৈতিক দলের প্রধান কি সত্যিই এমন রাজনীতি দেখতে চান? দলের আদর্শ, উদ্দেশ্য ও সুনামকে এভাবে প্রশ্নবিদ্ধ করার অধিকার তাঁদের কে দিয়েছে? যারা ব্যক্তিস্বার্থে দলের নাম ব্যবহার করে নিজেদের প্রভাব বিস্তার করছেন, তাঁরা কি আদৌ দলের আদর্শ ধারণ করেন, নাকি দলকে নিজেদের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন?

সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে আবারও শুরু হবে ব্যানার, ফেস্টুন, পোস্টার আর প্রচারণার প্রতিযোগিতা। একবার কি ভেবে দেখেছেন, শুধু এসব প্রচারসামগ্রী তৈরিতে কত শত কোটি টাকা অপচয় হবে? এই অর্থের সামান্য অংশও যদি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ কিংবা মানুষের কল্যাণে ব্যয় করা হতো, তাহলে সমাজের কতটা উপকার হতো!

এর চেয়েও কষ্টের বিষয় হলো, ব্যানার-ফেস্টুন লাগানোর জন্য গাছের গায়ে পেরেক ঢুকিয়ে দেওয়া হয়। বছরের পর বছর সেই পেরেক গাছের শরীরে থেকে যায়। পরিবেশ রক্ষার কথা আমরা মুখে বলি, বৃক্ষরোপণের আহ্বান জানাই, অথচ রাজনৈতিক প্রচারণার নামে প্রতিনিয়ত গাছের ক্ষতি করি। মাঝে মাঝে মনে হয়, নেতাদের শরীরে যদি এভাবে পেরেক মেরে ব্যানার-ফেস্টুন লাগানো যেত, তাহলে হয়তো গাছগুলোর প্রতি মানুষের এই নিষ্ঠুরতা কিছুটা কমত!

আরেকটি বড় বৈপরীত্য আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চোখে পড়ে। মাদকবিরোধী স্লোগান দেওয়া হয়, মাদককে না বলার আহ্বান জানানো হয়; অথচ যাঁদের মুখে এসব কথা, তাঁদের কারও কারও জীবনযাপনেই সেই আদর্শের প্রতিফলন দেখা যায় না। দিনের বেলায় মাদকবিরোধী বক্তব্য, আর রাতের আঁধারে ভিন্ন চিত্র। এভাবে কি সমাজ পরিবর্তন সম্ভব?

গত ২০ বছর ধরে এসব দৃশ্য দেখে আসছি। ক্ষমতায় যারাই আসুক, অনেক ক্ষেত্রেই সেই পুরোনো ফর্মুলার পুনরাবৃত্তি ঘটে। পরিবর্তনের কথা বলা হয়, নতুন দিনের স্বপ্ন দেখানো হয়, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির মৌলিক পরিবর্তন খুব একটা চোখে পড়ে না।

সবচেয়ে বেশি উদ্বেগের জায়গা হলো আমাদের নতুন প্রজন্ম। ছোট ছোট ছেলেদের রাজনৈতিক মিছিল-মিটিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের দিয়ে স্লোগান দেওয়ানো হচ্ছে, ‘আমার ভাই, তোমার ভাই’। তাদের সামনে ক্ষমতার দাপট, প্রভাব আর বড় ভাইদের আধিপত্যের সংস্কৃতি তুলে ধরা হচ্ছে। একবার কি ভেবে দেখেছেন, এই শিশুরা যখন রাজনীতির নামে এমন পরিবেশে অভ্যস্ত হয়ে উঠছে, তখন তাদের পড়াশোনা, নৈতিকতা ও ভবিষ্যতের কী হবে?

যে বয়সে তাদের বই হাতে নিয়ে স্বপ্ন দেখার কথা, সেই বয়সে তারা যদি ক্ষমতার বলয় তৈরি করা, বড় ভাইদের পেছনে ঘোরা কিংবা প্রভাব বিস্তারের রাজনীতি শিখতে শুরু করে, তাহলে তাদের ভবিষ্যৎ কোন পথে যাবে? এমন পরিবেশই একসময় তাদের একটি অংশকে কিশোর গ্যাং, মাদকসহ নানা অসামাজিক কর্মকাণ্ডের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করে। অথচ এই কিশোররাই আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ।

আমরা মুখে তারুণ্যের শক্তির কথা বলি, তরুণদের সম্ভাবনার কথা বলি, নতুন প্রজন্মকে দেশ গড়ার কারিগর হিসেবে দেখতে চাই। অথচ রাজনৈতিক স্বার্থে সেই তারুণ্যকেই কখনো কখনো ভুল পথে পরিচালিত করছি। তাদের মেধা, সময়, স্বপ্ন ও সম্ভাবনাকে ধীরে ধীরে নষ্ট করছি। এটি শুধু একটি প্রজন্মের ক্ষতি নয়, এটি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্যও বড় হুমকি।

রাজনীতি মানুষের কল্যাণের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য। রাজনীতি কখনো ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হতে পারে না। একটি রাজনৈতিক দলের প্রকৃত পরিচয় হওয়া উচিত তার আদর্শ, কর্ম, সততা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে, ব্যানার-ফেস্টুনের আকার কিংবা নেতার ছবির বিশালত্বে নয়।

আমি জানি, আমার মতো সাধারণ মানুষের এসব কথা বলা ছাড়া হয়তো তেমন কিছু করার নেই। তবুও বিবেকের তাগিদে কথাগুলো লিখলাম। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, বরং আমাদের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের প্রত্যাশা থেকেই এই কথাগুলো বলা।

পরিবর্তন চাই। এমন একটি রাজনৈতিক সংস্কৃতি চাই, যেখানে গাছের গায়ে পেরেক ঠুকে নিজের ছবি টাঙাতে হবে না, শিশু-কিশোরদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে হবে না, মাদক ব্যবসায়ী কিংবা দুর্নীতিবাজরা দলের পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করতে পারবে না।

আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষের পরিচয় হবে তার ভালো কাজ, সততা ও যোগ্যতায়, ব্যানার-ফেস্টুনে নয়।

লেখক, কলামিস্ট ও সংগঠক

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

10 November 2026

গাছের বুকে পেরেকের আঘাত, শৈশবজুড়ে রাজনীতির প্রভাব

www.uttorersongbad.com

গাছের বুকে পেরেকের আঘাত, শৈশবজুড়ে রাজনীতির প্রভাব

আপডেট সময় : ০৫:০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬