ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যথাযথ তদন্ত ছাড়াই শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ Logo দেবীগঞ্জে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, প্রশাসনের সহায়তা কামনা Logo বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফুটবল উৎসবে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের Logo দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা  Logo উত্তর কোরিয়ার হ্যাকারদের টার্গেট বাইন্যান্স, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ Logo মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ Logo দেবীগঞ্জে  তরুণদের অধিকার ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে আলোচনা সভা  Logo দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩ Logo ফুটপাতের অবৈধ ব্যবসায় বিপাকে শপিং মল, রাজস্ব হারাচ্ছে সরকার Logo দেবীগঞ্জ সরকারি টেকনিক্যালে শতভাগ অকৃতকার্য, ১৭ শিক্ষকেও পাস করেনি কেউ

দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:৪১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ানুর দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর ছেলে। এ ঘটনায় আহতরা হলেন বোদা উপজেলার সাতখামার এলাকার সাজ্জাদ হোসেন (২৩) ও জীবন ইসলাম (৩৫) এবং পশ্চিম মুন্সীপাড়া এলাকার সাব্বির হোসেন (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইয়ানুর তাঁর ফুফাতো ভাই সাব্বিরকে নিয়ে মোটরসাইকেলে দেবীগঞ্জের দিকে আসছিলেন। একই সময়ে জীবন ও সাজ্জাদ অপর একটি মোটরসাইকেলে দেবীগঞ্জ থেকে বসুনিয়ার হাটের উদ্দেশে যাচ্ছিলেন। পথে ধরধরা পুল এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহীই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। তবে রংপুরে নেওয়ার পথে ইয়ানুরের মৃত্যু হয়।

‎দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হলে পথে ইয়ানুর নামে একজনের মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

02 November 2026

দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

www.uttorersongbad.com

দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

আপডেট সময় : ১০:৪১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬