ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজউকের ছাড়পত্র ছাড়াই পূর্বাচলে আবাসন ব্যবসা, কঠোর পদক্ষেপের দাবি Logo ​পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়ামের সন্ধানে মানববন্ধন, সড়ক অবরোধ Logo জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন Logo অধিক্ষেত্র রক্ষায় পঞ্চগড়ে কাজীদের অবস্থান কর্মসূচি ও কলমবিরতি Logo কিশোর গ্যাংয়ের চেয়েও ভয়ংকর সুশীল গ্যাং Logo সেভেন-আপের বিরুদ্ধে মামলা, ভোক্তাদের সুরক্ষায় কোথায় নিয়ন্ত্রক সংস্থাগুলো? Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধিদল Logo চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ Logo সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান Logo গার্মেন্টসে নাশকতা ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ সাহিত্য আসর, গুণীজনদের সম্মাননা প্রদান

পঞ্চগড় সংবাদদাতা:
  • আপডেট সময় : ০১:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ সাহিত্য আসর ও সম্মাননা প্রদান উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের কবি, সাহিত্যিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী ও শিল্পীরা অংশ নেন। অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের সম্মাননা দেওয়া হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

‘প্রকৃতির টানে, সৌন্দর্যের বাণে, সাহিত্যের মনে, দক্ষিণ থেকে উত্তরপানে’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইচএসটিটিআইয়ের বরিশাল বিভাগের পরিচালক ও দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জাহাঙ্গীর আলম, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. শাহিন ভূঁইয়া এবং পরিষদের উপদেষ্টা, সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলা একাডেমির জীবন সদস্য, কবি ও প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হক চাষী।

এ ছাড়া উপস্থিত ছিলেন পূর্ববঙ্গ সাহিত্য পরিষদের মৌলভীবাজারের কবি অসিত চন্দ্র দেব। পঞ্চগড় জেলা থেকে অংশ নেন জাতীয় পদকপ্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষক মহীম উদ্দীন, দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক দেলোয়ার হোসেন, কবি মো. শহীদুল ইসলাম, যাত্রাশিল্পী মো. রফিকুল ইসলাম এবং পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জোবায়ের ইসলাম বাদল।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের কবি, গায়ক, গীতিকার, নাট্যকার ও সংস্কৃতিকর্মীরাও অংশ নেন। সাহিত্য আসরটি সঞ্চালনা করেন শিশুসংগঠক, নাট্যকার ও গবেষক রহিম আব্দুর রহিম।

আলোচনা ও সাহিত্যচর্চার পাশাপাশি অনুষ্ঠানে গুণীজনদের হাতে ক্রেস্ট ও উত্তরীয় তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

13 November 2026

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ সাহিত্য আসর, গুণীজনদের সম্মাননা প্রদান

www.uttorersongbad.com

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ সাহিত্য আসর, গুণীজনদের সম্মাননা প্রদান

আপডেট সময় : ০১:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬