সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে কবি টি এম মনোয়ার হোসেনের ৪৯তম জন্মদিন উদ্যাপন
পঞ্চগড় সংবাদদাতা:
- আপডেট সময় : ০১:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে কবি ও কথাসাহিত্যিক টি এম মনোয়ার হোসেনের ৪৯তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কেটে তার জন্মদিন পালন করেন সহকর্মীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের হলরুমে এ আয়োজন করা হয়।

জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক মো. নাসিমুল হাসান, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক মো. রাশেদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নাজমা আক্তারসহ মাধ্যমিক ও প্রাথমিক শাখার সব শিক্ষক।
এ সময় তারা কবি টি এম মনোয়ার হোসেনকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাহিত্যচর্চার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে কেক কেটে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদ্যাপন করা হয়।





















