ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উসমান (রা.)-এর ব্যবসা: মুনাফা, নৈতিকতা ও মানুষের কল্যাণ Logo এবিজি স্পোর্টস সিটি নিয়ে আহমেদ আকবর সোবহানের দূরদর্শী ভাবনার কথা জানালেন আনভীর Logo পার্বত্য অঞ্চলের বক্সারদের অংশগ্রহণে জমজমাট ‘জুলকান বিটডাউন ৩’ Logo এবিজি মিডিয়া কাপ: ৪৮ দলের টুর্নামেন্টে পুরস্কারের বাম্পার আয়োজন Logo পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও চা চাষী মিলন মেলা  অনুষ্ঠিত Logo শিশুদের পুষ্টি ও স্কুলে উপস্থিতি বাড়াবে মিড ডে মিল: ডা. জুবাইদা Logo আন্দোলন-অস্থিরতা কাটিয়ে গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরছে প্রাণচাঞ্চল্য Logo আলেমের মর্যাদা কেন? যে ১০ বৈশিষ্ট্যে ফুটে ওঠে প্রকৃত আলেমের পরিচয় Logo ঢাকায় আন্তর্জাতিক ক্রীড়ার নতুন কেন্দ্র হয়ে উঠছে এবিজি স্পোর্টস সিটি Logo সংবিধান নিয়ে আদালত সংসদের লুকোচুরি চায় না জামায়াত আমির

কক্সবাজার সমুদ্র সৈকতে মাদক ও অপরাধের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন, শিক্ষার্থীদের দেশপ্রেমের শপথ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে মাদক ও অপরাধের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে প্রায় ৩০০ শিক্ষার্থী। একই সঙ্গে তারা দেশপ্রেমের শপথ নিয়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির অঙ্গীকার করে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের মুক্তমঞ্চে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এবং ইউনিলিংক এডুকেশনের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে ইউনিলিংক এডুকেশনের শিক্ষার্থীরা মাদক ও অপরাধের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে। পরে মাদক ও কিশোর অপরাধবিরোধী সচেতনতামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

ইউনিলিংক এডুকেশনের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ পরিদর্শক মো. গিয়াস উদ্দিন খান, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, নারী উদ্যোক্তা ফৌজিয়া ইয়াসমিন, সংগঠনের প্রচার সম্পাদক সালমান সাজিল ও সদস্য আরমান হাসান রিয়াদ প্রমুখ।

সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, কক্সবাজার দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। অনেক শিক্ষার্থী জীবনে প্রথমবার বন্ধুদের সঙ্গে এখানে বেড়াতে এসে আনন্দ-উচ্ছ্বাসের ছলে মাদকের সংস্পর্শে আসে। শখের বশে শুরু হওয়া এমন অভ্যাস একসময় আসক্তির ঝুঁকি তৈরি করতে পারে। তাই আমাদের আহ্বান, দেশের সুন্দর পর্যটনকেন্দ্রগুলো হোক মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ বিনোদনের জায়গা। কক্সবাজার থেকেই শুরু হোক মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মের প্রতিবাদ।

নাছির উদ্দিন বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ, সুন্দর ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

27 November 2026

কক্সবাজার সমুদ্র সৈকতে মাদক ও অপরাধের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন, শিক্ষার্থীদের দেশপ্রেমের শপথ

www.uttorersongbad.com

কক্সবাজার সমুদ্র সৈকতে মাদক ও অপরাধের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন, শিক্ষার্থীদের দেশপ্রেমের শপথ

আপডেট সময় : ০২:৩৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬