সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
নিজস্ব প্রতিবেদক:
- আপডেট সময় : ০২:৩০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে চার ও তিন বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—রাইসা (৪), রহমত আলীর মেয়ে এবং ফারিহা (৩), মোহাম্মদ আলীর মেয়ে। তারা সম্পর্কে মামাতো ও ফুপাতো বোন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু দুটি পরে তাদের উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাদের মৃত্যু হয়।
দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।























