ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উসমান (রা.)-এর ব্যবসা: মুনাফা, নৈতিকতা ও মানুষের কল্যাণ Logo এবিজি স্পোর্টস সিটি নিয়ে আহমেদ আকবর সোবহানের দূরদর্শী ভাবনার কথা জানালেন আনভীর Logo পার্বত্য অঞ্চলের বক্সারদের অংশগ্রহণে জমজমাট ‘জুলকান বিটডাউন ৩’ Logo এবিজি মিডিয়া কাপ: ৪৮ দলের টুর্নামেন্টে পুরস্কারের বাম্পার আয়োজন Logo পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও চা চাষী মিলন মেলা  অনুষ্ঠিত Logo শিশুদের পুষ্টি ও স্কুলে উপস্থিতি বাড়াবে মিড ডে মিল: ডা. জুবাইদা Logo আন্দোলন-অস্থিরতা কাটিয়ে গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরছে প্রাণচাঞ্চল্য Logo আলেমের মর্যাদা কেন? যে ১০ বৈশিষ্ট্যে ফুটে ওঠে প্রকৃত আলেমের পরিচয় Logo ঢাকায় আন্তর্জাতিক ক্রীড়ার নতুন কেন্দ্র হয়ে উঠছে এবিজি স্পোর্টস সিটি Logo সংবিধান নিয়ে আদালত সংসদের লুকোচুরি চায় না জামায়াত আমির

দেবীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:৫১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

0-0x0-0-0#

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আখতারুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন, খামারিদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান বৃদ্ধি এবং রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

26 November 2026

দেবীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

www.uttorersongbad.com

দেবীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬