সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
- আপডেট সময় : ০৬:২১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (৫ম পর্যায়) আওতায় শিক্ষক ও কেয়ারটেকারদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামী ফাউন্ডেশন দেবীগঞ্জ উপজেলা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আলী আজগর।
এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শাহ রাশেদুল হক, উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা আমির হোসেনসহ ইসলামী ফাউন্ডেশনের অধীন উপজেলার সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।





















