ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জলবায়ু পরিবর্তন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত শিশু-যুবকদের সুরক্ষায় ঋণ নয়, অনুদান চান পানি সম্পদ প্রতিমন্ত্রী Logo ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ, ব্লাইন্ড ক্রিকেটারদের কাছ থেকে শেখার আহ্বান Logo দেবীগঞ্জে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া চা বাগানের পাতা কেটে বিক্রির অভিযোগ, উধাও লাল পতাকা Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে হোসেন-সালমানের ব্যাটিং ঝড়, বড় জয় বাংলাদেশের Logo রাজউকের ছাড়পত্র ছাড়াই পূর্বাচলে আবাসন ব্যবসা, কঠোর পদক্ষেপের দাবি Logo ​পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়ামের সন্ধানে মানববন্ধন, সড়ক অবরোধ Logo জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন Logo অধিক্ষেত্র রক্ষায় পঞ্চগড়ে কাজীদের অবস্থান কর্মসূচি ও কলমবিরতি Logo কিশোর গ্যাংয়ের চেয়েও ভয়ংকর সুশীল গ্যাং

দেবীগঞ্জে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া চা বাগানের পাতা কেটে বিক্রির অভিযোগ, উধাও লাল পতাকা

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া একটি চা বাগান থেকে রাতের আঁধারে চা পাতা কেটে বিক্রির অভিযোগ উঠেছে। একই সঙ্গে জমিতে স্থাপন করা সরকারি লাল পতাকা তুলে ফেলা এবং সাইনবোর্ড ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটেছে। সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার কয়েক দিনের মধ্যেই এমন ঘটনায় সরকারি খাসজমির দখল ও ব্যবস্থাপনা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

‎ঘটনাটি ঘটেছে দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের কালুপীর এলাকার ভান্ডারপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিতে অবৈধভাবে চা বাগান গড়ে তুলে ভোগদখল করে আসার অভিযোগ রয়েছে ওই এলাকার কয়েকজনের বিরুদ্ধে। তাঁদের মধ্যে রয়েছেন আব্দুল মালেক, আব্দুল খালেক, আলমগীর, কামাল ও কামরুল।

তবে জমির মালিকানা ও ভোগদখল নিয়ে রয়েছে ভিন্ন দাবি। আব্দুল মালেক ও আব্দুল খালেকের বোন নুরজাহান বেগমের দাবি, বাবার মৃত্যুর পর তিনি ওই জমিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপণের পাশাপাশি চা চাষ শুরু করেন। পরবর্তীতে তাঁর ভাইয়েরা জোরপূর্বক জমিটি দখলে নেন এবং চা বাগান থেকে অর্জিত আয় থেকেও তাঁকে বঞ্চিত করেন। এ নিয়ে তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জমি উদ্ধারের দাবিতে পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন নুরজাহান বেগম।

অভিযোগের পরিপ্রেক্ষিতে জমির বিস্তারিত তদন্ত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহার নির্দেশে গত ৬ অক্টোবর ২০২৬ তারিখে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে চা বাগানসহ সংশ্লিষ্ট জমি সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়। এ সময় উপজেলা ভূমি অফিস ও শালডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জমিতে সরকারি লাল পতাকা স্থাপন এবং সাইনবোর্ড লাগিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

কিন্তু সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার কয়েক দিনের মধ্যেই বাগান থেকে রাতের আঁধারে চা পাতা কেটে বিক্রির অভিযোগ ওঠে। এ ঘটনায় আব্দুল মালেক, আব্দুল খালেক, আলমগীর, কামাল ও কামরুলের নাম সামনে এসেছে। পাশাপাশি কে বা কারা সরকারি লাল পতাকা তুলে ফেলেছে এবং সাইনবোর্ড ছিঁড়ে দিয়েছে, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে অভিযুক্তরা চা পাতা কাটার বিষয়টি স্বীকার করে জানান, চা গাছগুলো তাঁরাই রোপণ করেছেন। সরকারি পতাকা ও সাইনবোর্ড স্থাপন করা হলেও তাঁদের চা পাতা কাটতে নিষেধ করা হয়নি। তাই নিজেদের লাগানো চা গাছ থেকেই পাতা সংগ্রহ করেছেন বলে দাবি তাঁদের।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে আব্দুল মালেক ও আব্দুল খালেকের বাবা ওই জমি ভোগদখল করে আসছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর সন্তানরা জমিটি ভোগদখল করছেন। জমির কাগজপত্র কিংবা পারিবারিক কোনো বিরোধ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে সুষ্ঠু সমাধানের দাবি জানান তাঁরা।

‎এ বিষয়ে শালডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা নারায়ণ চন্দ্র বলেন, সরকারি লাল পতাকা তুলে ফেলা ও চা পাতা কাটার বিষয়টি জানার পর উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা বলেন, জমিটি সরকারি নিয়ন্ত্রণে রাখার জন্য সেখানে লাল পতাকা ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। এরপরও কেউ যদি সেখানে দখলের চেষ্টা করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি খাসজমির নিয়ন্ত্রণ, চা বাগানের মালিকানা এবং সরকারি নির্দেশনা অমান্য করে চা পাতা কাটার অভিযোগ—সব মিলিয়ে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। জমির প্রকৃত মালিকানা ও ভোগদখলের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের পাশাপাশি সরকারি সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

17 November 2026

দেবীগঞ্জে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া চা বাগানের পাতা কেটে বিক্রির অভিযোগ, উধাও লাল পতাকা

www.uttorersongbad.com

দেবীগঞ্জে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া চা বাগানের পাতা কেটে বিক্রির অভিযোগ, উধাও লাল পতাকা

আপডেট সময় : ১২:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬