ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উসমান (রা.)-এর ব্যবসা: মুনাফা, নৈতিকতা ও মানুষের কল্যাণ Logo এবিজি স্পোর্টস সিটি নিয়ে আহমেদ আকবর সোবহানের দূরদর্শী ভাবনার কথা জানালেন আনভীর Logo পার্বত্য অঞ্চলের বক্সারদের অংশগ্রহণে জমজমাট ‘জুলকান বিটডাউন ৩’ Logo এবিজি মিডিয়া কাপ: ৪৮ দলের টুর্নামেন্টে পুরস্কারের বাম্পার আয়োজন Logo পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও চা চাষী মিলন মেলা  অনুষ্ঠিত Logo শিশুদের পুষ্টি ও স্কুলে উপস্থিতি বাড়াবে মিড ডে মিল: ডা. জুবাইদা Logo আন্দোলন-অস্থিরতা কাটিয়ে গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরছে প্রাণচাঞ্চল্য Logo আলেমের মর্যাদা কেন? যে ১০ বৈশিষ্ট্যে ফুটে ওঠে প্রকৃত আলেমের পরিচয় Logo ঢাকায় আন্তর্জাতিক ক্রীড়ার নতুন কেন্দ্র হয়ে উঠছে এবিজি স্পোর্টস সিটি Logo সংবিধান নিয়ে আদালত সংসদের লুকোচুরি চায় না জামায়াত আমির

দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান ও ৯ জনকে ঋণের চেক বিতরণ 

“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং সমবায়ীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

রবিবার (৮ নভেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপি, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, দেবীগঞ্জ উপজেলা কো-অপারেটিভ শিক্ষক সমিতির সভাপতি নুরে আলম, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জাকির হোসেন রাজু এবং করতোয়া বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন হারিজ।

অনুষ্ঠানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে নির্বাচিত সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া একজনকে সাধারণ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পাশাপাশি সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ৯ জন সমবায়ী সদস্যের প্রত্যেককে এক লাখ টাকা করে ঋণের চেক প্রদান করা হয়। এতে মোট ৯ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ করা সম্ভব। সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতার সঙ্গে পরিচালনার মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।  এ সময় দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দারার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

08 November 2026

দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

www.uttorersongbad.com

দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

আপডেট সময় : ০৮:৫৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬