ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উসমান (রা.)-এর ব্যবসা: মুনাফা, নৈতিকতা ও মানুষের কল্যাণ Logo এবিজি স্পোর্টস সিটি নিয়ে আহমেদ আকবর সোবহানের দূরদর্শী ভাবনার কথা জানালেন আনভীর Logo পার্বত্য অঞ্চলের বক্সারদের অংশগ্রহণে জমজমাট ‘জুলকান বিটডাউন ৩’ Logo এবিজি মিডিয়া কাপ: ৪৮ দলের টুর্নামেন্টে পুরস্কারের বাম্পার আয়োজন Logo পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও চা চাষী মিলন মেলা  অনুষ্ঠিত Logo শিশুদের পুষ্টি ও স্কুলে উপস্থিতি বাড়াবে মিড ডে মিল: ডা. জুবাইদা Logo আন্দোলন-অস্থিরতা কাটিয়ে গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরছে প্রাণচাঞ্চল্য Logo আলেমের মর্যাদা কেন? যে ১০ বৈশিষ্ট্যে ফুটে ওঠে প্রকৃত আলেমের পরিচয় Logo ঢাকায় আন্তর্জাতিক ক্রীড়ার নতুন কেন্দ্র হয়ে উঠছে এবিজি স্পোর্টস সিটি Logo সংবিধান নিয়ে আদালত সংসদের লুকোচুরি চায় না জামায়াত আমির

কুয়াশা নেই, রোদ ঝলমলে; তবু শীতের দাপট পঞ্চগড়ে

পঞ্চগড় সংবাদদাতা:
  • আপডেট সময় : ০৩:১৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

কুয়াশার দেখা নেই, সকাল থেকেই ঝলমলে রোদ। তবু উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আমেজ কমছে না। রাতভর বয়ে চলা হিমেল বাতাসে ভোর থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। বিশেষ করে খোলা জায়গায় ও সড়কে চলাচলকারী মানুষের কাছে শীতের তীব্রতা বেশি মনে হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে রোদের তাপ বাড়লেও বাতাসের কারণে শীতের অনুভূতি থাকছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। আগের দিনগুলোর মতো সকালে কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাসের দাপট ছিল। সকালে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক ও পথচারীদের শীত উপেক্ষা করেই চলাচল করতে দেখা গেছে।

বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকেই শীত বাড়তে থাকে। রাতভর ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় ভোরে বেশি শীত লাগে। সকালে কুয়াশা না থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি কমছে না।

পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার বাসিন্দা মশিউর রহমান বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীত অনুভূত হচ্ছে। রাতে হিমেল বাতাস বয়ে যাওয়ায় ভোরে ও সকালে বেশি ঠান্ডা লাগে। আজ সকালে কুয়াশা না থাকলেও বাতাসের কারণে শীত থেকে রেহাই মিলছে না।
দিনমজুর খয়বর বলেন, সকালে কাজের জন্য বাড়ি থেকে বের হতে হয়। কয়েক দিন ধরে সকালে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। আজ কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাসে কাজ করতে কিছুটা কষ্ট হচ্ছে। বেলা বাড়লে রোদের তাপে অবশ্য কিছুটা স্বস্তি পাওয়া যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

25 November 2026

কুয়াশা নেই, রোদ ঝলমলে; তবু শীতের দাপট পঞ্চগড়ে

www.uttorersongbad.com

কুয়াশা নেই, রোদ ঝলমলে; তবু শীতের দাপট পঞ্চগড়ে

আপডেট সময় : ০৩:১৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬