ঠাকুরগাঁও চিনিকলের আখচাষী উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও চিনিকলের ২০২৬-২৭ আখ রোপণ মৌসুম উপলক্ষে আখচাষী উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া আখ ক্রয় কেন্দ্রে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আখচাষী হাফিজুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান। তিনি বলেন, চলতি বছর চিনিকল ৭ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। দেশে আখই একমাত্র ফসল, যার মূল্য আগে থেকেই নির্ধারিত থাকে। তাই আখ চাষে লোকসানের সম্ভাবনা নেই।
তিনি আগাম আখ চাষ এবং এসটিপি পদ্ধতিতে চাষের ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁর মতে, আগাম ও এসটিপি পদ্ধতিতে চাষ করলে ফলন বেশি পাওয়া যায়।
সভায় আরও উপস্থিত ছিলেন ডিজিএম তাজরুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক খন্দকার খালেদ মোশাররফ, আখচাষী নেতা তরিকুল ইসলাম ও বোরহান উদ্দিন, ইক্ষু বিভাগের কর্মচারীবৃন্দ এবং আখচাষীরা।

















