ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজউকের ছাড়পত্র ছাড়াই পূর্বাচলে আবাসন ব্যবসা, কঠোর পদক্ষেপের দাবি Logo ​পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়ামের সন্ধানে মানববন্ধন, সড়ক অবরোধ Logo জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন Logo অধিক্ষেত্র রক্ষায় পঞ্চগড়ে কাজীদের অবস্থান কর্মসূচি ও কলমবিরতি Logo কিশোর গ্যাংয়ের চেয়েও ভয়ংকর সুশীল গ্যাং Logo সেভেন-আপের বিরুদ্ধে মামলা, ভোক্তাদের সুরক্ষায় কোথায় নিয়ন্ত্রক সংস্থাগুলো? Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধিদল Logo চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ Logo সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান Logo গার্মেন্টসে নাশকতা ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেবীগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৩:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাশরাফি নামে আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের গজপুরী পশ্চিম মুন্সীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাশরাফি ওই এলাকার আয়নাল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মাশরাফির মা বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। জুমার নামাজ শেষে বাবা আয়নাল হক স্থানীয় বসুনিয়ার হাটে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে মাশরাফিও তাঁর পিছু নেয়। পরে তার মা শিশুটিকে দেখতে পেয়ে বাড়িতে ফিরিয়ে আনেন। তবে কিছুক্ষণ পর মায়ের অগোচরে আবারও বাড়ির সামনের রাস্তায় বেরিয়ে যায় সে। একপর্যায়ে খেলতে গিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায় শিশুটি।

এদিকে, বাড়িতে মাশরাফিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে তার মা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

06 November 2026

দেবীগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

www.uttorersongbad.com

দেবীগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৩:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬