ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে হোসেন-সালমানের ব্যাটিং ঝড়, বড় জয় বাংলাদেশের Logo রাজউকের ছাড়পত্র ছাড়াই পূর্বাচলে আবাসন ব্যবসা, কঠোর পদক্ষেপের দাবি Logo ​পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়ামের সন্ধানে মানববন্ধন, সড়ক অবরোধ Logo জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন Logo অধিক্ষেত্র রক্ষায় পঞ্চগড়ে কাজীদের অবস্থান কর্মসূচি ও কলমবিরতি Logo কিশোর গ্যাংয়ের চেয়েও ভয়ংকর সুশীল গ্যাং Logo সেভেন-আপের বিরুদ্ধে মামলা, ভোক্তাদের সুরক্ষায় কোথায় নিয়ন্ত্রক সংস্থাগুলো? Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধিদল Logo চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ Logo সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান

আট সপ্তাহ ধরে আইসিসিবি হেরিটেজে চলবে সংগীত উৎসব

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:১৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে খাবারের স্বাদের সঙ্গে সংগীতের মেলবন্ধনে শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। মুঘল আমলের ঐতিহ্য ও আভিজাত্যের আবহে আয়োজিত এই উৎসবের প্রথম পর্ব সাজানো হয়েছে সুফি সংগীত দিয়ে। ‘সুফি মিউজিক এডিশন’ শিরোনামের এ আয়োজনে থাকছে সরাসরি সংগীত পরিবেশনা ও মুঘল ঐতিহ্যের রাজকীয় খাবারের সমাহার।

কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অবস্থিত রেস্টুরেন্টটিতে প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে এই সংগীত আয়োজন। এতে সংগীতপ্রেমীদের পাশাপাশি ভোজনরসিকদের জন্যও থাকছে বিশেষ অভিজ্ঞতার সুযোগ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুফি সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে। আট সপ্তাহের এই আয়োজনে পর্যায়ক্রমে বাংলা ও হিন্দি গানের পাশাপাশি রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, শাস্ত্রীয় সংগীত ও লোকসংগীত পরিবেশিত হবে।

উৎসবের পরবর্তী আয়োজনের সূচি হলো—

৬ নভেম্বর: রবীন্দ্রসংগীত
১৩ নভেম্বর: নব্বইয়ের দশকের হিন্দি গান
২০ নভেম্বর: নজরুলগীতি
২৭ নভেম্বর: কালজয়ী বাংলা গান
৪ ডিসেম্বর: পিয়ানো ও ভোকাল
১১ ডিসেম্বর: শাস্ত্রীয় যন্ত্রসংগীত
১৮ ডিসেম্বর: লোকসংগীত বা ফোক
আয়োজন উপভোগ করতে আগ্রহীদের অগ্রিম টেবিল বুকিংয়ের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে ০১৯৬৯৯৯৯৮৬৬ ও ০১৯৯১১৯৭৭১৯ নম্বরে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

30 October 2026

আট সপ্তাহ ধরে আইসিসিবি হেরিটেজে চলবে সংগীত উৎসব

www.uttorersongbad.com

আট সপ্তাহ ধরে আইসিসিবি হেরিটেজে চলবে সংগীত উৎসব

আপডেট সময় : ১১:১৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬