ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার Logo শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার Logo বাংলাবান্ধার জিরো পয়েন্টে শেষ হলো পঞ্চগড়ের ২৫ উদ্যোক্তার ১০০ ঘণ্টার প্রশিক্ষণ Logo ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পেল বড় খাসি, রানার্সআপ ছোট Logo সম্পত্তি নিলামে জালিয়াতির অভিযোগ, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার সম্ভাবনা সিটি ব্যাংকের এমডির Logo রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ Logo ঘনঘন রাজনৈতিক পরিবর্তনে অনিশ্চয়তায় উদ্যোক্তারা: ওয়াহিদউদ্দিন মাহমুদ Logo সাংবাদিকদের নিয়ে বড় আয়োজন, এবিজি মিডিয়া কাপ ফুটবল ১ ডিসেম্বর Logo সন্ত্রাসের বিরুদ্ধে গণতন্ত্রকামীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের Logo প্রতিটি নারীকে ক্যান্সার চিকিৎসার আওতায় আনার তাগিদ ডা. জুবাইদার

দাউদকান্দির মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে কনিলের নেতৃত্বে মোটর শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:২১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৯নং মোহাম্মদপুর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শিমুল আহমেদ কনিল।

তিনবারের সাবেক চেয়ারম্যান মরহুম মজিবুর রহমানের সন্তান শিমুল আহমেদ কনিলের নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ দেখা যায়। মোটর শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁদের প্রতিবাদ জানান।

আয়োজকদের বক্তব্য, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মরহুম মজিবুর রহমান চেয়ারম্যান দীর্ঘদিন ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থেকে জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাঁর মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও জনসেবার স্মৃতি এখনো স্থানীয়দের কাছে আলোচিত।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের প্রত্যাশা, বাবার আদর্শ ও জনসেবার চেতনাকে ধারণ করে শিমুল আহমেদ কনিল ইউনিয়নের উন্নয়ন, শান্তি, সম্প্রীতি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

20 November 2026

দাউদকান্দির মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে কনিলের নেতৃত্বে মোটর শোভাযাত্রা

www.uttorersongbad.com

দাউদকান্দির মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে কনিলের নেতৃত্বে মোটর শোভাযাত্রা

আপডেট সময় : ০৩:২১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬