সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা
দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন। সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে গৃহীতব্য কর্মসূচি, সার্বিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত ব্যক্তিরা।













